জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান-আউডি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে নতুন মডেলের গাড়ি এএইটএল। জার্মানির নেকারসুয়েমে তৈরি এ গাড়ির দাম ঠিক হয়েছে ৩ কেটি ৬৪ লাখ টাকা। অনুষ্ঠানে গাড়িটির বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন বাংলাদেশে আউডির ব্যবস্থাপনা পরিচালক সাদ নুসরাত খান। অণুষ্ঠানে জানানো হয়, এটি বিশ্বের প্রথম গাড়ি যেখানে লেভেল থ্রি অটোমেটেড ড্রাইভিং ব্যবস্থা রয়েছে। এছাড়া নতুন আউডিতে ব্যবহার করা হয়েছে তিনটি এআই সিস্টেম; যার মাধ্যমে গাড়ি চালানো, থামানো এবং লেন পরিবর্তন করা
আউডি এএইট ল মডেলটিতে হ্যাপটিক টাচস্ক্রিন অপারেটিং সিস্টেমের সাথে আছে ফুল এইচডি চিপসেট। নতুন আউডি এআই সিস্টেমে আছে আউডি এআই (রিমোট) পার্কিং পাইলট এবং আউডি এআই (রিমোট) গ্যারেজ পাইলট। যার মাধ্যমে খুব সহজেই পার্কিং করা যায়, অ্যানোমাস ড্রাইভিং এবং কার ব্যাক আউট সিস্টেমের মাধ্যমে গ্যারেজে সুবিধামতো সোজাসুজি বা আড়াআড়ি পাকিং করা যায়। চালক গাড়িতে না বসেই এই কাজ মনিটরিং করতে পারেন। স্মার্ট ফোনে আউডি অ্যাপ ব্যবহার করে দুটি সিস্টেমই ব্যবহার করা যাবে। সাদা, কালো, ধূসরসহ দশটি রঙের এ গাড়িগুলো পাওয়া যাবে বাংলাদেশে আউডির আমদানিকারক প্রতিষ্ঠান আউডি বাংলাদেশ-প্রোগ্রেস মটরস ইমপোর্টস লিমিটেডে। আর বিক্রয় পরবর্তী সার্ভিস পাওয়া যাবে তেজগাঁও-এ অবস্থিত আউডি সার্ভিস সেন্টারে। গাড়ির সুরক্ষার জন্য এতে রয়েছে অ্যাক্টিভ সাসপেনশন। থ্রিডি ৩৬০ ডিগ্রি পার্কিং এবং সেফটি ক্যামেরার পাষাপাশি গাড়িটির সিটে রয়েছে আরামদায়ক ম্যাসেজ ও ফুট ম্যাসেজ। সাদ নুসরাত খান বলেন, আউডির চতুর্থ প্রজন্মের ফ্লাগশিপ মডেলটি নিশ্চিত করেছে ‘ভরসপ্রাং ডাচ টেকনিক’ এবং সাথে আছে অত্যাধুনিক ডিজাইন, যাত্রীর নিরাপত্তার বিশেষ ব্যবস্থা, ইনোভেটিভ হ্যাপটিক টাচস্ক্রিন অপারেটিং কনসেপ্ট এবং ইলেকট্রিফাইড ড্রাইভের ব্যবস্থা। “এর সামনের বোর্ড, আপ রাইটের সিঙ্গেলফ্রেম গ্রিল, আকর্ষণীয় ফ্লোইয়িং মাসকুলার বডি ডিজাইন সাথে পিছনের ফুল লেন্থ লাইট স্ট্রিপের আলো ১৭.৬ ফুট দৈর্ঘ্যের গাড়িটিকে দেয় অনবদ্য আভিজাত্য।” আউডি এ এইট এল এর প্রস্থ ৬.৪ ফুট এবং উচ্চতা ৪.৯ ফুট। প্রতিটি চাকায় উচ্চতা নিয়ন্ত্রণের জন্য রয়েছে কোয়াট্রো ড্রাইভ।
Source: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Link:
https://www.youtube.com/watch?v=TFFzvs2ry8o
https://www.youtube.com/watch?v=C6OQwTrOeJI